বাংলাদেশের অন্যতম সংগঠন বোধন আবৃত্তি পরিষদ-এর চার দিনব্যাপী রজতজয়ন্তী ছিল গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর ২০১২, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চট্টগ্রাম যুব বিদ্রোহকে উৎসর্গিত উৎসব উদবোধন করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। প্রথম দিন আবৃত্তি করেন - আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার, শান্তুনু বিশ্বাসসহ অনেকে।
দ্বিতীয় দিন শিশু উৎসবে আবৃত্তি করেন -প্রখ্যাত আবৃত্তি প্রশিক্ষক মীর বরকত, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, তামান্ন তিথি ও শিশুশিল্পীরা। আরো ছিল শিশু সাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে ছড়াকার সম্মিলন।
তৃতীয় দিন আবৃত্তি করেন - আবৃত্তিশিল্পী আহকাম ঊল্লাহ ও বোধনের আবৃত্তিশিল্পীসহ কলকাতা থেকে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। আরো ছিল কবি আবুল মোমেনের সভাপতিত্বে কবি সম্মিলন
চতুর্থ দিন আবৃত্তি করেন - প্রখ্যাত আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, জহিরুল হক খান, রেজিনা ওয়ালী লীনা, আজহারুল হক আজাদ, মাসকুর-এ-সাত্তার কল্লোল, রবিশঙ্কর মৈত্রী, মাসুদুজ্জামান, মাহফুজ মাসুদ, শহিদুল ইসলাম নাজু, ঝর্ণা সরকার, তিতাশ রোজারীও, দেবাশীষ রূপনসহ ঢাকা, চট্টগ্রাম ও বিভিন্ন জেলার আবৃত্তিশিল্পীবৃন্দ।শেষ দিনের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
|